1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কয়েকটা পারফিউম একসঙ্গে ব্যবহার করলে কী হয়, জানালেন ফারিণ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

কয়েকটা পারফিউম একসঙ্গে ব্যবহার করলে কী হয়, জানালেন ফারিণ

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৮০ জন দেখেছেন

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুধু অভিনয়গুণেই নয়, নিজের ব্যক্তিত্ব ও রুচিতেও মুগ্ধ করেন ভক্তদের। ছোট পর্দা থেকে ওটিটি এমনকি বড় পর্দাতেও সমানভাবে প্রশংসিত তিনি। সম্প্রতি একটি পারফিউম ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে হাজির হয়ে পারফিউম সম্পর্কে নিজের পছন্দ ও অভিজ্ঞতা তুলে ধরেন এই অভিনেত্রী।

সেই পারফিউমের শোরুম উদ্বোধনে তাসনিয়া ফারিণের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী সাবিলা নূরও। উদ্বোধনী এই আয়োজনে ফারিণ বলেন, ‘আমি ভীষণ খুশি যে এই আয়োজনের অংশ হতে পেরেছি।’

পারফিউমের ধরন ও ব্যবহারের বিষয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘পারফিউম তো অনেক ধরনেরই আছে। রোল অন, স্প্রে, মিস্ট বা উড— সব ধরনেরই ব্যবহার করা হয়। আমি ব্যক্তিগতভাবে লেয়ারিং করতে খুব পছন্দ করি। মানে শুধু একটা নয়, দুই-তিনটা পারফিউম একসঙ্গে ব্যবহার করলে ভিন্নরকম একটা ঘ্রাণ তৈরি হয়। একটা ফেড হয়ে গেলে অন্যটার সুগন্ধ টিকে থাকে; ইটস অ্যাবাউট মিক্স অ্যান্ড ম্যাচ।’

পারফিউম উপহার পাওয়া নিয়ে ফারিণ বলেন, ‘একটা পারফিউম উপহার পাওয়া সত্যিই দারুণ লাগে। আমার মনে হয়, উপহার দেওয়া মানুষটার রুচি ও টেস্টও এতে বোঝা যায়। অনেক সময় এমন হয়, গিফট হিসেবে পাওয়া কোনো পারফিউম এত ভালো লাগে যে পরে নিজেই সেটা কিনে ব্যবহার করি। অন্যের পছন্দ থেকে নতুন ধারণাও পাওয়া যায়, যে সুগন্ধটা আমাকে আরও মানিয়ে যাচ্ছে।’

ফারিণ আরও বলেন, ‘আমি সবসময় নিজের মুড ও ব্যক্তিত্ব অনুযায়ী পারফিউম বেছে নিই। কারণ পারফিউম শুধু ঘ্রাণ নয়, এটা এক ধরনের আত্মপ্রকাশও।’

উল্লেখ্য, এ সময় ফারিণের পাশাপাশি পারফিউম সম্পর্কে সাবিলা নূরও নিজের মত দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )