1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

পীরগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১০৬ জন দেখেছেন

রংপুরের পীরগাছায় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপন, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব শীর্ষক সেমিনার এবং টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে একে একে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রথম পর্যায়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় ফায়ার সার্ভিসের পরিদর্শক আল আমিনের নেতৃত্বে অগ্নিনির্বাপণ প্রদর্শনী করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) রোমেল বড়ুয়া এবং উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা। দ্বিতীয় পর্যায়ে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ জাল ও মাছ শিকারের সরঞ্জাম জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। অভিযান পরিচালনা করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান তুষার। এতে ইউএনও শেখ মো. রাসেল, ওসি রোমেল বড়ুয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তৃতীয় পর্যায়ে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী প্রোগ্রামার আফসানা রহমান মৌরির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও শেখ মো. রাসেল। বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার সরকার ও জেলা আইসিটি অধিদপ্তরের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার রমানন্দ রায়।

শেষ পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’ উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোস্তফা মনসুর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও শেখ মো. রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম ও গবেষণা সহকারী আনোয়ারুল হক। সভায় বক্তারা ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েডের টিকাদানে ইমাম, মুয়াজ্জিন ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )