গত ১৩ অক্টোবর রাতে লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব ইচলী তিস্তার চরে বসবাসকারী জীবন সংগ্রামে বারবার পরাজিত সংগ্রামী সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আবেগাপ্লুত শ্রী শ্রী রাধাকুন্ড পূর্ণস্নান মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষ্যে অষ্টপ্রহর অনুষ্ঠানে আসেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। লক্ষ্মীটারী ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় এবং নিহাররঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে আসন অলঙ্কৃত করেন উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি চাঁদ সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের সদস্য সচিব শাহিন আলম সোনা,উপজেলা শ্রমিক দলের আহবায়ক মজনু মিয়া লক্ষ্মীটারী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক চাঁন মিয়া প্রমূখ।
অনুষ্ঠানের সভাপতি নিহাররঞ্জন রায় বলেন, আমরা চরের মানুষ অনেক কষ্টে জীবন যাপন করি। আমরা যেন আমাদের সুখ- দুঃখে আপনাদের পাশে পাই এবং আপনাদের সহযোগিতায় নির্বিঘ্নে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারি।
ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক চাঁন মিয়া বলেন, দলের নির্দেশনা অনুযায়ী সার্বিক পরিস্থিতিতে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের পাশে আছি। আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করেন।
উপজেলা বিএনপি সভাপতি চাঁদ সরকার বলেন, আমি অভিভূত হয়েছি। আপনারা চরে যে সংগ্রামী জীবন যাপন করার মধ্য দিয়ে ধর্মকে কতটা লালন করেন সেটা এখানে এসে বুঝতে পেরেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল লক্ষ্যই হলো অসাম্প্রদায়িক, সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা। আমি গঙ্গাচড়া উপজেলা বিনএপি সভাপতি হিসেবে নয়, আপনাদের ভাই হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আসছে জাতীয় সংসদ নির্বাচনে আমিও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। যদি দল আমাকে মনোনীত করে, তাহলে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের ভাই হিসেবে সেবা করার সুযোগ দিবেন। আমি গঙ্গাচড়ার মানুষ হিসেবে অবহেলিত এই গঙ্গাচড়ায় সবাইকে সাথে নিয়ে গঙ্গাচড়ার উন্নয়নে অংশ নিতে চাই।