1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাটগ্রামে গভীর রাতে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

পাটগ্রামে গভীর রাতে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২০২ জন দেখেছেন
Oplus_131072
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছেন ১৫ জন নেতা-কর্মী।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়কারী এম সফিয়ার রহমানের নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সফিয়ার রহমান ও সাবেক ছাত্রনেতা জনাব রফিকুল ইসলাম জিএস, যিনি বর্তমানে পাটগ্রাম ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমান ওই ইউনিয়নের ইউপি সদস্য মাইদুল ইসলাম টিটুর নেতৃত্বে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেন ১৫ জন কর্মী। এ সময় তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির আদর্শ ও গণমানুষের পক্ষে অবস্থান দেখে তারা অনুপ্রাণিত হয়ে দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )