1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ জন দেখেছেন

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ফের বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ঐকমত্য কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ বছরের ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের এ কমিশন গঠন করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত ১৫ আগস্ট।

 

তবে কমিশনের কার্যক্রম সম্পন্ন না হওয়ায় এর আগে দুই দফায় মেয়াদ এক মাস করে বাড়ানো হয়। সবশেষ ১৫ অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছিল। এবার তৃতীয় দফায় আরও ১৫ দিন মেয়াদ বাড়িয়েছে সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )