1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৭৫ জন দেখেছেন

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রতীক হিসেবে ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠানস্থলে পৌঁছান।

অনুষ্ঠানে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন। উপস্থিত নেতাদের মধ্যে রয়েছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন।

তবে অনুষ্ঠানস্থলে অনুপস্থিত রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি আগেই জানিয়ে দিয়েছে, তাদের তিন দফা দাবি পূরণ না হওয়ায় তারা সনদে স্বাক্ষর করবে না এবং স্বাক্ষর অনুষ্ঠানেও অংশ নেবে না।

‘জুলাই সনদ’ প্রণয়নের মাধ্যমে রাজনৈতিক সংস্কার, আইনি কাঠামোতে পরিবর্তন এবং নতুন সামাজিক চুক্তির ভিত্তি গঠনের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। দীর্ঘ কয়েক মাসের আলোচনা, খসড়া পর্যালোচনা এবং সংশোধনের মধ্য দিয়ে আজ তা চূড়ান্ত স্বাক্ষরের পর্যায়ে পৌঁছেছে।

সনদ স্বাক্ষরের মাধ্যমে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো দেশের ভবিষ্যৎ শাসন কাঠামোর ভিত্তি হিসেবে এই ঐকমত্যকে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )