1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিএনপির ঘর পেল মধুপুরে নবমুসলিম | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

বিএনপির ঘর পেল মধুপুরে নবমুসলিম

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ জন দেখেছেন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়েই আগামীর সমৃদ্ধির বাংলাদেশ গড়বে। সেই সাথে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলের মধুপুরে এক নব মুসলিম পেল ঘর। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরের অরণখোলা ইউনিয়নের আমলী তলা এলাকায় নব মুসলিম সুমন কে একটি ঘর নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী)আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ।

ঘর নির্মাণ কাজের উদ্বোধন কালে অব. লে. কর্নেল আসাদুল ইসলাম আজদ বলেন, দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা রূপরেখা একটি যুগোপযোগী ও জনগণের প্রত্যাশার দলিল। তিনি বলেন, এই ৩১ দফার মাধ্যমে আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে জনগণের অধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত হবে। দেশের মানুষ আজ পরিবর্তন চায় বিএনপির এই রূপরেখা সেই পরিবর্তনেরই দিকনির্দেশনা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।

বিকেলে ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বীরতারা গ্রামে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে কর্নেল আজাদ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আর এ জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারই নির্দেশনা মোতাবেক সকল নেতা কর্মীকে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্মআহবায়ক আবুল কালাম আজাদ, মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মধুপুর উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুন অর রশীদ, বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ, আবুল কালাম আজাদ, মঞ্জু ফকির, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন, মধুপুর পৌর ছাত্রদল কর্মী রুমান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। এসময় মধুপুর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নসহ ধনবাড়ী-মধুপুরের কর্নেল আজাদ সমর্থক বিএনপি নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )