1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অগ্নিকাণ্ড নাশকতা কি না তদন্তের পর বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

অগ্নিকাণ্ড নাশকতা কি না তদন্তের পর বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ জন দেখেছেন

দেশে কয়েক দিনের মধ্যে বড় ধরনের একাধিক আগুনের ঘটনাকে অনেকেই নাশকতা হিসেবে আশঙ্কা করছেন। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তের পর এ ব্যাপারে সিদ্ধান্তে আসা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সভার আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে আমাদের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সম্প্রতি কয়েকটি আগুনের দুর্ঘটনা ঘটলো এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় সাংবাদিকরা জানতে চান, এসব অগ্নিকাণ্ড নাশকতা কি না? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তের আগে এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা রেমিট্যান্সযোদ্ধা তাদের নিয়ে আলোচনা হয়েছে। এখন থেকে রেমিট্যান্সযোদ্ধা থেকেও সাধারণের মতো পাসপোর্ট ফি নেওয়া হবে। পাসপোর্ট ফি সবার জন্য সমান থাকবে।

উপদেষ্টা বলেন, আমরা শুধু সবসময় রেমিট্যান্সযোদ্ধা বলি। কিন্তু রেমিট্যান্সযোদ্ধা হিসেবে যে সম্মানটা পাওয়া দরকার, সেটা অনেক ক্ষেত্রে পায় না। এজন্য আপাতত তাদের পাসপোর্টের ফি কমিয়ে দেওয়া হবে।

 

কতটুকু কমানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশতো অনেকগুলো, সবার সঙ্গে আলোচনা করে কতটুকু কমানো যায় সেটা নির্ধারণ করবো। এছাড়া তারা বিমানে ভ্রমণ করে থাকে। বিমানে যাতে সার্ভিসটা ভালো পায় এবং বিমানবন্দরের আসার পরও যেন সার্ভিসটা ভালো পায় সেই চেষ্টা করবো।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে প্রবাসীদেরও ই-পাসপোর্ট করে দেওয়া হবে। ই-গেট ইনস্টল হয়ে গেছে, দুই-চার দিনের মধ্যে করে দেওয়া হবে।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে আমাদের কোনো সমস্যা হবে না। সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা, বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বডিওর্ন ক্যামেরা কেনা হবে এবং এ বিষয়ে সরকার ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

তিনি আরও বলেন, বিগত তিনটি সাধারণ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব থেকে বিরত রাখা হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )