


রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার দুপুরে পালিত হয়েছে। দৈনিক মানবকন্ঠের পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. আশিকুর রহমানের আয়োজনে, পীরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শাহ মো. সাদা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মাসুম বিল্লাহ, রামনাথপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজালাল মিয়া, সিনিয়র সাংবাদিক আব্দুলাহীল বাকী(বাবলু), হাসান আলী প্রধান, এম এ গনি মিয়া, সরওয়ার জাহান, ডি এম হাকিম, বখতিয়ার রহমান, আকতারুজ্জামান রানা, আব্দুল করিম সরকার, আজাদুল ইসলাম, শাহ্ রেজাউল করিম, মুসফিকুর রহমান পল্টন, সাখাওয়াত হোসেন মন্ডল সেন্টু, মামুনুর রশীদ মেরাজুল, কামরুল হাসান প্রধান সাগর, কামরুল হাসান মিলন প্রমুখ।
এসময় তারা দৈনিক মানবকণ্ঠ পত্রিকার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র উঠে আসবে এই কামনা করেন। পরিশেষে, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকাল পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি মাজহারুল আলম মিলনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়