1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভোটকেন্দ্রের চূড়ান্ত সংখ্যা জানালো ইসি | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ভোটকেন্দ্রের চূড়ান্ত সংখ্যা জানালো ইসি

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৪০ জন দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬১টি।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, আমরা আজ চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি। দেশের ৬৪ জেলার ৩০০টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা হয়েছে ৪২ হাজার ৭৬১টি। এর মধ্যে পুরুষদের জন্য কক্ষ রয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি। সব মিলিয়ে মোট কক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।

সচিব আরও জানান, প্রাথমিকভাবে ১৪টি অস্থায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি ভোটকক্ষে গড়ে প্রায় ৩ হাজার ভোটার ভোট দেবেন। এটি ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে বিবেচনা করা হয়েছে, প্রয়োজনে পরবর্তীতে এই সংখ্যা সামঞ্জস্য করা হবে।

ইসির তথ্য অনুযায়ী, খসড়া তালিকায় ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি, যা দ্বাদশ সংসদ নির্বাচনের ৪২ হাজার ১৪৮টির তুলনায় কিছুটা বেশি।

তবে আসন্ন নির্বাচনে মোট ভোটকক্ষের সংখ্যা কমেছে। এবার ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৪৬টি, যা গত নির্বাচনে ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। অর্থাৎ, ভোটকেন্দ্র বাড়লেও ভোটকক্ষের সংখ্যা কিছুটা কমেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )