1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মধুপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

মধুপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১১৩ জন দেখেছেন

টাঙ্গাইলের মধুপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অব. লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ সমর্থক গোষ্ঠী বিএনপি’র দরীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও দোয়া মোনাজাত করা হয়।

দোয়া শেষে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, মধুপুর পৌর যুবদল নেতা পরাগ সরকার, আল হাদি অন্তর, রমজান আলী, উপজেলা যুব দলের নেতা ফারুক হোসেন, মিনহাজ, সাদিকুল ইসলাম সাদিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব রকমের ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান যুবদল নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )