1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাসপাতালে ভর্তি অভিনেতা হাসান মাসুদ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি অভিনেতা হাসান মাসুদ

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ জন দেখেছেন

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে আসেন তিনি। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে দ্রুত ভর্তি করার পরামর্শ দেন।

বর্তমানে এই অভিনেতা মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ‘ব্যাচেলর’ সিনেমা ও অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করা গুণী এই অভিনেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার পরিবার, সহকর্মী ও ভক্তরা। তারা দ্রুত তার আরোগ্য কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )