1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সিজেসিএসসির সৌজন্য সাক্ষাৎ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সিজেসিএসসির সৌজন্য সাক্ষাৎ

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৪১ জন দেখেছেন

পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিএসসি) জেনারেল সাহির শামশাদ মির্জার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পোস্টে জানানো হয়েছে। সাক্ষাৎকালে পারস্পরিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তারা মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )