1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বীরগঞ্জে ট্রাক্টর-মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

বীরগঞ্জে ট্রাক্টর-মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ জন দেখেছেন
নিহত

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. মোজাহারুল ইসলাম (৪৭) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোজাহারুল ইসলাম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মাছখুরিয়া গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার সুজালপুর ইউনিয়নের বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের বর্ষা গোপালপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

বীরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মসলেম উদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় বীরগঞ্জ থেকে মটর সাইকেল নিয়ে নিজবাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে ফিরছিলেন মোজারুল ইসলাম। পথে বীরগঞ্জ উপজেলার বর্ষা গোপালপুর নামক স্থানে একটি বালুবাহী ট্রাক্টর এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মোজাহারুল ইসলাম।
বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পুলিশ আইনি ব্যবস্থা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )