1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নির্বাচন ফেব্রুয়ারিতেই, তফসিল ডিসেম্বরে: ইসি আনোয়ারুল | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

নির্বাচন ফেব্রুয়ারিতেই, তফসিল ডিসেম্বরে: ইসি আনোয়ারুল

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ জন দেখেছেন

ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল ঘোষণা ও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ফেব্রুয়ারিতেই রমজান মাসের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনের কর্মপরিকল্পনা ইতোমধ্যে প্রকাশ করেছি। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে আমরা ঘোষণা করব। আশা করছি আপনাদের মিডিয়ার সহযোগিতায় আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

 

তিনি বলেন, গণভোট সংসদ নির্বাচনের আগে না পরে হবে বিষয়টি এখনও নির্বাচন কমিশনারের নজরে আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে সে বিষয়টি আমাদের কাছে এখনও পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে পরে আপনারা জানতে পারবেন।

পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কি না, জানতে চাইলে ইসি বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে সেটার অপেক্ষায় আছি।নির্বাচনি প্রতীকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পরিকল্পনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটি তফসিল থাকে। এটি সময় সময় নির্বাচন কমিশন পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে। এ সম্পর্কিত কার্যক্রম আমরা সম্পন্ন করে ফেলেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )