1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনা পুলিশ সদস্যের | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনা পুলিশ সদস্যের

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২১৫ জন দেখেছেন

দীর্ঘ সময় দেশ ও জনকল্যাণে কাজ করে চিলমারী থেকে অবসরে এক পুলিশ সদস্য। ২৯ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন চিলমারী মডেল থানার পুলিশ সদস্য মো. মোশারফ হোসেন। কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় এই সংবর্ধনা দিলেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম। চিলমারী মডেল থানা চত্বরে পুলিশ কনস্টেবল মো. মোশারফ হোসেনের জন্য এই বিদায় সংবর্ধনার আয়োজন করেন। চিলমারী মডেল থানার পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। রবিবার উক্ত অবসরজনিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ রানা।

এ সময় বক্তব্য রাখেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম, সেকেন্ড অফিসার ইয়াছিন আলী, এসআই মো. আসাদুজ্জামান, এসআই আরিফ মাহমুদ আপেল, এএসআই রুস্তম আলী, সবুজ মিয়া, কনস্টেবল মাসুদ। বিবাদ অনুষ্ঠান শেষে একটি গাড়ি সাজিয়ে কর্মস্থল থেকে তার নিজ বাস ভবন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার নিজ গ্রামে পৌঁছে দেওয়া হয়। এর আগে সহকর্মীরা ভালোবাসার সঙ্গে বিদায় দেন এই পুলিশ সদস্যকে। এ সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ এমন আয়োজনে খুশিতে আত্তহারা পুলিশ কনস্টেবল মো. মোশারফ হোসেন। এ আয়োজনে কর্মজীবনের শেষে এক সুখস্মৃতি দিয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। চাকুরি জীবন শেষে একজন কনস্টেবলকে এমন রাজকীয় বিদায় নজর কেড়েছে চিলমারী অবসরে যাওয়া পুলিশ সদস্যের এলাকাবাসীর।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )