1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে দৈনিক সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সৈয়দপুরে দৈনিক সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২২৯ জন দেখেছেন
নীলফামারীর সৈয়দপুরে বুধবার (৫ নভেম্বর) রংপুর বিভাগীয় শহর থেকে প্রকাশিত বহুল ও সর্বাধিক প্রচারিত   দৈনিক সকালের বাণী পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা আয়োজন করা হয় ।
রাত সাড়ে আটটায় সৈয়দপুর শহরের কলিম মোড়ে সাপ্তাহিক জনসমস্যা পত্রিকা অফিসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সাপ্তাহিক জনসমস্যার পত্রিকার সম্পাদক ও সৈয়দপুর প্রেস ক্লাবের আহ্বায়ক সহকারী অধ্যাপক  শওকত হায়াৎ শাহ্।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আলহাজ্ব মো. নাছিম রেজা শাহ্ ও ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন দৈনিক সকালের বাণী পত্রিকার নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেনের লুতু।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় অংশ নেন সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আলাপন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জাহিদ, সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, দৈনিক আজকের পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সাংবাদিক এম এ করিম (মিস্টার), সাংবাদিক এম ওমর ফারুক, সাংবাদিক নজির হোসেন নজু প্রমুখ।
পরে পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে একটি কেক কাটা হয়। এ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সুধীজন, শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )