


দিনাজপুরের বীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই চলাকালে ছাদ ধসে মো. জুয়েল হাবিব (২২) নামে একজন শ্রমিক আহতদের হয়েছে। তাকে আশঙ্কা জনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের ১৪ হাত বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, সকাল থেকে মরিচা ইউনিয়নের সাতখামার গ্রামের সাইদুর রহমানের ছেলে আহসান হাবিব শামীমের নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলে একদল শ্রমিক। ঢালাই চলাকালীন সময়ে দুপুর আনুমানিক ১টায় সময় হঠাৎ করে ধসে পড়ে।
সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। বীরগঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মসলেম উদ্দিন জানান, অভিযানে আশঙ্কাজনক অবস্থায় মো. জুয়েল হাবিব নামে একজন আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। নির্মাণ কাজে ত্রুটি বা কাঠামোগত দুর্বলতার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে অনেকে মনে করছেন। তবে প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হবে।
বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।