1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চিলমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

চিলমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ জন দেখেছেন

কুড়িগ্রামের চিলমারীতে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। শুক্রবার সকাল ১১ টায় উপজেলা বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে উপজেলা পাম্প মোড় এলাকায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার। উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহন করেন, সদস্য সচিব সহ-অধ্যাপক আবু হানিফা, সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম স্বপন, যুগ্ন আহবায়ক সাদাকাত হোসেন, সহ-অধ্যাপক ফজলুল হক, জোবাইদুল ইসলাম সুইট, উপজেলা যুবদলের আহবায়ক ইউনুছ আলী, সদস্য সচিব রুহুল আমিন জিয়া, যুগ্ন অহবায়ক জাহাঙ্গীর আলম সাদ্দাম, ছাত্রদলের আহবায়ক ইয়াকুদ সাদ্দাৎ স্বাক্ষর, সদস্য সচিব মিনহাজুল ইসলাম, যুগ্ন আহবায়ক হুসাইন মোহাম্মদ বিল্পব, জামিউল ইসলাম জনি, ছাত্রনেতা জিহাদ ফেরদৌস চমক, তাতী দলের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ। র‌্যালী ও আলোচনা সভায় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার নিয়ে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )