1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ওই ক্লিপে আমি ছিলাম না, জেনে শুনে নিউজ করবেন : তানজিন তিশা | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

ওই ক্লিপে আমি ছিলাম না, জেনে শুনে নিউজ করবেন : তানজিন তিশা

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯৩ জন দেখেছেন

ঢালিউডের বড় বাজেটের ছবি ‘সোলজার’-এ নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন তানজিন তিশা। সেখানে মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী। কিন্তু ছবিটি ঘিরে সম্প্রতি তৈরি হয়েছে এক আলোচনা। যার সূত্রপাত শুটিং ফ্লোরের একটি ভিডিও ফাঁস হওয়াকে কেন্দ্র করে। যেখানে শাকিব খান ও এক নারীকে দেখা যায় শুটিং সেটে। আর নাচের স্টেপের সেই ভিডিওটি ছড়িয়ে পড়তে নেটিজেনদের দাবি, সেই নারীটি নাকি তানজিন তিশা; আর এ নিয়েই চলছে আলোচনা।

সেই ভিডিও প্রসঙ্গে সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। তিশার দাবি, ‘সোলজারে আমার কোনো ক্লিপ এখনো প্রকাশ হয়নি। ওই ভিডিওতে আমি ছিলাম না। আপনারা ভুল নিউজ করেছেন, ইউ আর রং।’

নতুন ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। বলেন, ‘আমি অনেক এক্সাইটেড। যদিও আমি একা কিছু নই, এটা পুরো টিমের কাজ। আমি সবসময় বলি, এটা একটা টিম ওয়ার্ক।’

‘সোলজার’-এর শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। গত ১১ অক্টোবর প্রথমবার শাকিব খানের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান তিশা। দেশপ্রেমের গল্পে নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। শোনা আযচ্ছে, সবকিছু পরিকল্পনামাফিক হলে আগামী ডিসেম্বরেই মুক্তি পেতে পারে ‘সোলজার’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )