রবিবার দুপুরে (৯নভেম্বর) নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন।
এতে স্বাগত বক্তব্য দেন দৈনিক সকালের বাণী’র নীলফামারী অফিস প্রধান ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।
প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ বিশ্বাস, দফতর সম্পাদক রাজিব চৌধুরী রাজু, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন, নির্বাহী সদস্য তৈয়ব আলী ও মুশফিকুর রহমান সৈকত, দৈনিক আমার দেশের আব্দুর রাজ্জাক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আব্দুল বারী, একুশে টিভির নুরে আলম বাবু, দি বাংলাদেশ টুডের বাপ্পী রহমান, দৈনিক আমার কাগজের খাজা নেওয়াজ উপস্থিত ছিলেন এ সময়।
অনুষ্ঠানে নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বলেন, মাত্র দুই বছর বয়সে সকালের বাণী পাঠকপ্রিয়তা পেয়েছে। পত্রিকাটির গুণগত মান ভালো এবং সংবাদ পরিবেশনে ব্যতিক্রমতা রয়েছে।
আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও তৃতীয় বর্ষে পর্দাপন উপলক্ষে কেক কাটা হয়।