1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১ | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ জন দেখেছেন

লালমনিরহাটের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। জানা যায়, গতকাল শনিবার মধ্যরাতে কালীগঞ্জ থানার এসআই আব্দুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় চন্দ্রপুর ইউনিয়নের খামার ভাতী মৌজায় মাদক ব্যবসায়ী সাবলু মিয়া (৪২)-এর বসতবাড়ির পেছনের মাটির নিচ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা তিনটি পোটলায় রাখা ছিল, প্রতিটি পোটলায় ৫ কেজি করে।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত সাবলু মিয়া মৃত বছর উদ্দিনের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার খামারভাতী (কানিপাড়া) এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )