


দিনাজপুরের নবাবগঞ্জে আওয়ামী লীগের নাশকতা ও কথিত লকডাউন প্রতিহতের লক্ষ্যে লাঠি শোডাউন কর্মসূচি পালন করেছে জাতীয় যুবশক্তি নবাবগঞ্জ উপজেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে একাত্তর চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয় যুবশক্তি দিনাজপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইসাহাক আলী, জেলা সংগঠক ইস্রাফিল, উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য তরিকুল ইসলামসহ উপজেলা যুবশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
কর্মসূচি আসা নেতৃবৃন্দরা জানান- জাতীয় যুবশক্তি আওয়ামীলীগদের সব ধরনের ষড়যন্ত্র মুলক কর্মসূচি প্রতিহত করবে। জনগণের জানমাল ও শান্তি রক্ষায় তারা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে।