1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জাতীয় নির্বাচন ও গণভোট একইদিনে ঘোষণা গ্রহণযোগ্য নয়: জামায়াত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

জাতীয় নির্বাচন ও গণভোট একইদিনে ঘোষণা গ্রহণযোগ্য নয়: জামায়াত

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ জন দেখেছেন

একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা জাতির নিকট গ্রহণযোগ্য হয়নি বলে মনে করে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্তের কথা জানায় দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ।

দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে বৈঠকে নায়েবে আমীরগণ, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।

এছাড়াও দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্ভূত প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা এবং আগামীর বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )