1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আন্তর্জাতিক বাজারে কমলো সোনার দাম | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

আন্তর্জাতিক বাজারে কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২২৮ জন দেখেছেন

আন্তর্জাতিক বাজারে সোনার দাম সামান্য কমেছে। যদিও আগের দিনের তুলনায় মূল্য হ্রাস পেয়েছে, পুরো সপ্তাহজুড়ে ধাতুটির দামে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। দুর্বল ডলার এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সুদহার কমানোর জল্পনা বিশ্ববাজারে প্রভাব ফেলছে। ফেডের কড়াকড়ি মন্তব্য থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা ডিসেম্বরেই সুদহার কমতে পারে বলে আশা দেখছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) লন্ডন সময় সকাল ৬টা ৩৮ মিনিটে স্পট সোনার দাম দাঁড়ায় প্রতি আউন্স ৪,১৮৩.৩১ ডলারে। এতে সাময়িক কমতি দেখা দিলেও সাপ্তাহিক হিসাবে দাম বেড়েছে ৪.৬ শতাংশ। ডিসেম্বর ডেলিভারির মার্কিন ফিউচার সোনাও ০.২ শতাংশ কমে লেনদেন হচ্ছে প্রতি আউন্স ৪,১৮৫.৯০ ডলারে।

আজ থেকে নতুন দামে সোনা বিক্রি শুরু
এদিকে ডলার সূচক টানা দ্বিতীয় সপ্তাহ ধরে পতনের মুখে, যা অন্যান্য মুদ্রায় সোনা কেনাকে আরও সহজ করেছে। গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান জানান, ডলারের দুর্বলতা এবং জল্পনামূলক বিনিয়োগই এই সপ্তাহে  সোনাবাজারকে শক্তিশালী করেছে। বিনিয়োগকারীরা ধারণা করছেন, ফেড শিগগিরই সুদহার কমানোর পথে যেতে পারে।

দেশের বাজারেও সোনার দাম নতুনভাবে সমন্বয় করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) থেকে প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়। এর আগে বৃহস্পতিবার বাজুস প্রতি ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়ায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )