1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মধুপুরে দরিদ্রদের খাদ্যসামগ্রী বিতরণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

মধুপুরে দরিদ্রদের খাদ্যসামগ্রী বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১২৫ জন দেখেছেন

টাঙ্গাইলের মধুপুরে অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে তেল,চিনি,চাল, ডাল, লবণ ও মসলা মোট ১৫ কেজি করে জনপ্রতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মধুপুর উপজেলা পরিষদ কার্যালয় থেকে এ খাবার বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন-মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মির্জা জুবায়ের হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজীব আল-রানা। এসময় মধুপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান ও আইসিটি কর্মকর্তা আবরারুল হক শিমুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজীব আল-রানা জানান, দুর্যোগকালীন ক্ষতিগ্রস্ত উপজেলার দুস্থ ২শ৬২ জন মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )