


দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নবাবগঞ্জে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের আয়োজনে নবাবগঞ্জ কারিগরি মহাবিদ্যালয় মাঠে ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে কালব্ লিমিটেডের “ক” অঞ্চলের পরিচালক জিল্লুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমবায় কর্মকর্তা (রুঃ দাঃ) আবু রায়হান, ফুলবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান খন্দকার আবুল হাসান (মিলন), হাকিমপুর উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান সেলিম রেজা, বিরামপুর উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মুক্তি মাহমুদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বার্ষিক কার্যক্রম, আর্থিক প্রতিবেদন অনুমোদন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়াও ইউনিয়নের সদস্যদের ২১জন কৃতী সন্তানদের মাঝে সম্মাননা স্মারক ও বৃত্তির টাকা হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।