1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চিলমারীতে অটো রিক্সার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু  | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

চিলমারীতে অটো রিক্সার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১১৫ জন দেখেছেন
কুড়িগ্রামের চিলমারীতে ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার পোস্ট অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম নজির হোসেন(৮০)। তিনি রাজারভিটা এলাকার মৃত জহুরুল হকের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী জানায়, সোমবার বিকেলে রাজারভিটা এলাকার নজির হোসেন পোস্ট অফিস মোড় হয়ে থানাহাট বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা  একটি ব্যাটারি চালিত অটো রিক্সা তাকে সজোরে ধাক্কা মারলে তিনি মাটিতে পড়ে যান। আশপাশে থাকা লোকজন নজির হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ জানান, বিষয়টি আমার জানা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )