1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
লটারির মাধ্যমে এসপি বদলি ভালো পদ্ধতি হতে পারে না : নজরুল ইসলাম খান | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

লটারির মাধ্যমে এসপি বদলি ভালো পদ্ধতি হতে পারে না : নজরুল ইসলাম খান

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ জন দেখেছেন

পুলিশ সুপারদের লটারির মাধ্যমে বদলি একটি রাজনৈতিক দলের দাবি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পুলিশ সুপার (এসপি) বদলিতে লটারি একটি ভালো পদ্ধতি হতে পারে না। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লা, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়ার উপস্থিত ছিলেন।

পুলিশ সুপারদের লটারির মাধ্যমে বদলির বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, এটি একটি রাজনৈতিক দলের দাবি। আমি মনে করি লটারি একটি ভালো পদ্ধতি হতে পারে না। কারণ সবার বিশেষ বিশেষ যোগ্যতা থাকে এবং লটারির মাধ্যমে দায়িত্ব দিলে তা ভালো ফল নাও দিতে পারে।

তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। লটারিতে এসপি বদলির বিষয়টি আমার ব্যক্তিগত মতো। সাংবাদিকদের মধ্যেও কেউ কেউ ভিন্ন ভিন্ন দায়িত্ব পান যোগ্যতার ভিত্তিতে। তাই এই বিষয়টি নির্বাচন কমিশন বিবেচনা করতে পারে। তিনি বলেন, গণভোট নিয়েও আলোচনা হয়েছে, তবে আমাদের মতে এটি নতুন কিছু নয়। গণভোট আইন আজ পাস হয়েছে। তাই নির্বাচনের সঙ্গে গণভোট হওয়ার বিষয়ে নতুন কোনো বিতর্ক নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )