1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে খানসামায় র‌্যালি | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে খানসামায় র‌্যালি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ জন দেখেছেন

উদ্দীপনা, উচ্ছ্বাস আর নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় পালিত হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‌্যালির মাধ্যমে উৎসবের সূচনা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি–পেশার মানুষ।

তরুণদের পদচারণায় পুরো এলাকা যেন উৎসবের আমেজে ভরে ওঠে। তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন বয়সী শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা জানান এ ধরনের আয়োজন তরুণদের মাঝে ইতিবাচকতা, সৃজনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আরও দৃঢ় করে তোলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )