1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চাঁদাবাজি-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

চাঁদাবাজি-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ জন দেখেছেন

কুড়িগ্রামের চিলমারীতে চাঁদাবাজি, সন্ত্রাস সহ নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অঙ্গ ওসহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাদ্দামের নেতৃত্বে উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । বিক্ষোভ মিছিল শেষে কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। চিলমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাদ্দাম বলেন, চিলমারীতে বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত হলে দল তাকে কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেবে না। বিএনপি একটি সুসংগঠিত ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের দলের নামে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে সংগঠন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোত্তালেব নেতা বলেন, ‘আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাই। চিলমারীর মানুষ আতঙ্কে থাকবে এটা হতে দেওয়া যায় না। যে-ই হোক, চাঁদাবাজি করলে আমরা প্রশাসনকে সহযোগিতা করে তাকে আইনের আওতায় আনব।’

চিলমারী সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আক্তারুজ্জামান বাবু বলেন, ‘চিলমারীতে কিছু অসাধু ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। এসব কর্মকা-ে প্রকৃত বিএনপি জড়িত নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।’ বক্তারা আরও বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। তাই রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা রুখে দিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

উল্লেখ্য, গত বৃহষ্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ চলাকালে কৃষকদলের সদস্য সচিব আবু হানিফা সাদ্দাম ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী উপ-সহকারী কৃষি কর্মকর্তার কাছে টাকা ও উপকরণ বিতরণে বাঁধা দেন। এরপর ওই কর্মকর্তার সাথে বাগবিত-তায় জড়িয়ে পড়েন এবং মারধর করে। এ ঘটনায় উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক ওইদিন সন্ধ্যায় থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সিন্ধান্ত মোতাবেক চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাফিজুর রহমান ও নাজমুল হুদাকে দলীয় সকল পদ ও দায়িত্ব থেকে বহিস্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )