1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলছড়িতে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গণসমাবেশ অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

ফুলছড়িতে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গণসমাবেশ অনুষ্ঠিত

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২৬ জন দেখেছেন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার সকালে কৃষকের অধিকার নিশ্চিতকরণ, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সবল প্রকল্পের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (GUK) ও ফুলছড়ি উপজেলা যুবকৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে মানববন্ধন, আলোচনা সভা, র‍্যালি ও পালাগান অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা জাকিউল ইসলাম, উড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মান্নান সরকার, উড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সমাজসেবক আহসান হাবীব, গণ উন্নয়ন কেন্দ্রের উপজেলা কো-অর্ডিনেটর আল ফারুক সরকার, ফুলছড়ি উপজেলা যুবকৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি লাজু মিয়া, সাধারণ সম্পাদক বাবলু মিয়া এবং সদস্য মারুফা আক্তারসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, “নারী ও শিশুর প্রতি সহিংসতার হার উদ্বেগজনকভাবে বাড়ছে।

এ পরিস্থিতি রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ অত্যন্ত জরুরি। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হলে কৃষক, নারী ও শিশু এই তিন শ্রেণিকে যথাযথ নিরাপত্তা, সুযোগ ও স্বীকৃতি প্রদান করতে হবে।”
এছাড়া তারা কৃষকবান্ধব নীতিমালা গ্রহণ, নারী নির্যাতন বন্ধে দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানান। গণসমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ র‍্যালি বের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )