1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মাদক ও অনলাইন জুয়ায় আসক্তির প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

মাদক ও অনলাইন জুয়ায় আসক্তির প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৯ জন দেখেছেন

লালমনিরহাটের কালীগঞ্জে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় সচেতন মহলসহ বিভিন্ন সামাজিক সংগঠন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তুষভান্ডার সুপার মার্কেট এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, “আমরা আমাদের আগামী প্রজন্মকে মাদক ও জুয়ার ভয়াল ছোবল থেকে রক্ষা করতে চাই।

সম্প্রতি এ উপজেলার বিভিন্ন এলাকায় অনলাইন জুয়া ও মাদকসেবনের প্রবণতা বেড়ে গেছে, যা সামাজিক ও পারিবারিক জীবনে অস্থিরতা সৃষ্টি করছে।” অনলাইন ক্যাসিনো জুয়াসহ সকল ধরনের জুয়া বর্তমানে সামাজিক অবক্ষয়ের প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে। জুয়ায় আসক্ত একজন মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

আজ এই জুয়ার কারণেই শত শত সংসার ভেঙে যাচ্ছে। এখনই যদি এই অনলাইন জুয়া ও মাদক বন্ধে সরকার কোনো উদ্যোগ গ্রহণ না করেন তবে সামনের দিনে আরও চরম খারাপ পরিস্থিতির শিকার হবে যুব সমাজ। ‎‎এসময় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, যুব সমাজকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের দ্রুত গ্রেফতার করে মাদক ও জুয়া নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আমরা চাই যুব সমাজ বাঁচুক মাদক ও জুয়ার কবল থেকে, মাদক মুক্ত এবং সচেতন হোক যুব সমাজ। অবিলম্বে মাদক ও জুয়া বন্ধ না হলে আরো কঠিন কর্মসূচির ডাক দেয়ার হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )