1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চিলমারীতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের রুখতে নেতাকর্মীদের বিক্ষোভ  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

চিলমারীতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের রুখতে নেতাকর্মীদের বিক্ষোভ 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৩১ জন দেখেছেন

সন্ত্রাসী ও চাঁদাবাজদের রুখতে কুড়িগ্রামের চিলমারী উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০ টার দিকে বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে তিন সংগঠনের নেতাকর্মীরা একত্রি হয়ে চাঁদাবাজ ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়ক গুলো ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্যরা বলেন, বিএনপির নাম ভাঙিয়ে একটি গোষ্ঠী বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম করছে। তাদের রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সমাবেশে চিলমারী উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়া বলেন, দলের নাম ভাঙিয়ে কতিপয় কিছু ব্যক্তি বদনাম রটাচ্ছে। তারা বিভিন্ন অফিস আদালতে চাঁদাবাজি করছে।

যেটা স্পষ্টভাবে বিএনপিকে কুলোষিত করার চক্রান্ত চলছে। চিলমারীর রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে। সুতরাং দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহবান করছি।

এসময় আরও বক্তব্য রাখেন, যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সাদ্দাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মোত্তালেব, সদস্য সচিব আকতারুজ্জামান বাবু, ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপ্লব, জনি প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )