1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাতীবান্ধায় পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

হাতীবান্ধায় পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ জন দেখেছেন
লালমনিহাটের হাতীবান্ধা উপজেলায় মাটি কাটার সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ভেকু মেশিন দিয়ে মাটি খননের সময় শেলটি দেখতে পান চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেনের জমিতে ভেকু দিয়ে মাটি কাটার সময় হঠাৎ মর্টার শেলটি চোখে পড়ে চালকের। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা শেলটি দেখতে সেখানে ভিড় করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী জানান, পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে ফরওয়ার্ডিংসহ বিজ্ঞ আদালতকে বিষয়টি অবহিত করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )