1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

পীরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭২ জন দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুরের পীরগঞ্জ উপজেলার জামতলা মদিনাতুম উলুম মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) পবিত্র জোহর নামাজের পর মাদ্রাসা ক্যাম্পাসের মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয় ।

 

দোয়া অনুষ্ঠানে রংপুর জেলা বিএনপি’র আহবায়ক ও রংপুর -৬ পীরগঞ্জ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ, সাধারন সম্পাদক জাকির হোসেন, সাংগাঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু, পীরগঞ্জ পৌর বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম মন্ডল সেবু মন্ডল, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মন্ডল, উপজেলা যুবদলের আহবায়ক আনিছার রহমান আনিছ সহ দলীয় নেতা কর্মি ও মাদ্রাসাটির সহস্রার্ধিক শিক্ষার্থী ও শিক্ষকগন অংশ গ্রহন করেন।

 

দোয়া পুর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, খালেদা জিয়া শুধু দলের নয়, সারা দেশের সকল পর্যায়ের মানুষের একজন শ্রদ্রেয় নারী।।দেশের এই ক্রান্তিকালে খালেদা জিয়ার বেঁচে থাকা খুবই প্রয়োজন। তার অসুস্থতায় বিএনপি দলীয় নেতা কর্মি সহ সারা দেশের মানুষ ব্যাথিত । তাই সকলে তার জন্য দোয়া করছেন। সে সঙ্গে এ দোয়া অনুষ্ঠানের উদ্যেগ গ্রহনের জন্য তিনি মাদ্রাসাটির শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান। শেষে খালেদা জিয়ার সুস্থতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্ন্ার মাগফেরাত কামনা ও প্রাকৃতিক দুর্য্যেগ থেকে দেশকে রক্ষার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় । দো’য়া অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসাটির মোহতামিম মাওলানা রেজাউল করিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )