1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের সম্মানে বিদায়জনিত সংবর্ধনা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের সম্মানে বিদায়জনিত সংবর্ধনা অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৩ জন দেখেছেন
দিনাজপুরের ঘোড়াঘাটে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. রফিকুল ইসলামের সম্মানে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা রাতে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ৪টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আহসানুল হক সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন-

৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, ২নং পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান, ১নং বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুনুর রশিদ, রানীগঞ্জ সরকারি স্কুল ও কলেজের সহকারী শিক্ষক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, ১নং বুলাকীপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস, ৯নং ওয়ার্ড সদস্য মিলন মিয়া, ২নং পালশা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মুনছুর আলী , ৩নং সিংড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আইনুল হক,  ১, ২, ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মুরশিদা বেগম, ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য সোহেল রানা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদায়ী ইউএনও রফিকুল ইসলাম তার কর্মজীবনে ঘোড়াঘাটে সুশাসন, উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করেছেন। তাঁর নিষ্ঠা, কর্মদক্ষতা ও মানবিক আচরণ এলাকার মানুষের মনে গভীর স্থান করে নিয়েছে।

আলোচনা শেষে বিদায়ী কর্মকর্তার সর্বাঙ্গীণ সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )