২০২৫-২০২৬ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় রবি ২০২৫-২৬ মৌসুমে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৬০ জন কৃষকের মাঝে বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।
কর্মসূচির মাধ্যমে পারিবারিক পর্যায়ে নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টির ঘাটতি দূরীকরণ ও জাতীয় পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই প্রকল্পের ফলে পতিত জমি ও বাড়ির আঙিনা উৎপাদনশীল হয়ে উঠবে এবং সাধারণ কৃষক পরিবারগুলো বাড়িতেই নানান পুষ্টিকর সবজি উৎপাদনে সক্ষম হবে।
উপকরণ বিতরণের পাশাপাশি কৃষকদের কারিগরি সহযোগিতা, সমস্যা সমাধান ও নিয়মিত পরামর্শ প্রদানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বোচাগঞ্জ সর্বদা প্রস্তুত রয়েছে। “কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার কৃষি উন্নয়নে দপ্তরটি অব্যাহতভাবে কাজ করছে।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা, কৃষি উপসহকারী কর্মকর্তাগণ প্রমুখ