1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম, ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম, ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ জন দেখেছেন

চলতি ডিসেম্বর মাসে মার্কিন ফেডারেল সুদের হার কমার প্রত্যাশা এবং ফেডারেল রিজার্ভের নেতৃত্বে পরিবর্তনের ফলে বিশ্ববাজারে আরও বেড়েছে স্বর্ণের দাম। সোমবার মূল্যবান এই ধাতুটির দাম বৃদ্ধি পেয়ে গত ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছেছে। একই সঙ্গে রেকর্ড ছুঁয়েছে রূপার দাম। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৯ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ২৫৫ দশমিক ৯৮ ডলারে দাঁড়িয়েছে, যা গত ২১ অক্টোবরের পর সর্বোচ্চ। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার গোল্ডের দাম আউন্সপ্রতি ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৯০ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে।

অপরদিকে রূপার দাম ১ দশমিক  শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ দশমিক ৪৬ ডলারে দাঁড়িয়েছে, তবে দিনের শুরুতে স্পট সিলভার সর্বকালের সর্বোচ্চ— প্রতি আউন্স ৫৭ দশমিক ৮৬ ডলারে পৌঁছেছিল।

এরআগে গত ২০ অক্টোবর স্বণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়, এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য ৫৩ শতাংশের বেশি বৃদ্ধি পায়। তবে মার্কিন ডলারের শক্তিশালী হওয়া ও যুক্তরাষ্ট্রচীন বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় কমতে থাকে স্বর্ণের দাম।

বিশ্লেষকরা বলছেন, গত দুই সপ্তাহে সুদের হার কমানোর প্রত্যাশার কারণে স্বল্পমেয়াদে স্বর্ণের দাম পুনরুদ্ধার হয়েছে। বাজার এখন যেকোনো মার্কিন অর্থনৈতিক তথ্য খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। কারণ সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে।

ইউবিএস বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, বাজারে আবারও ডিসেম্বরের সুদ কমানোর আশা তৈরি হয়েছে। পাশাপাশি ধারণা করা হচ্ছে, নতুন এফওএমসি চেয়ারম্যান নরম অবস্থানের হবেন, যা স্বর্ণে বিনিয়োগকে আরও উৎসাহ দিচ্ছে।

তিনি আরও বলেন, রুপাও একই কারণে সুবিধা পাচ্ছে, পাশাপাশি আগামী বছরে শিল্পখাতে এর চাহিদা আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।”

সাম্প্রতিক কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেশ কিছু দুর্বল অর্থনৈতিক ডেটা এবং ফেড কর্মকর্তাদের নরম মন্তব্যের পর ডিসেম্বরের সুদ কমানোর সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

এদিকে সিএমই ফেডওয়াচ টুল অনুসারে, বিনিয়োগকারীরা এখন ডিসেম্বরে ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা ৮১ শতাংশ হিসেবে দেখছেন, যা গত সপ্তাহে ছিল ৪০ শতাংশ। 

এছাড়াও নভেম্বরের শুরু প্রকাশিত মার্কিন অর্থনৈতিক তথ্য অনুযায়ী, অক্টোবরে যুক্তরাষ্ট্রে চাকরির সংখ্যা হ্রাস পেয়েছে, বিশেষ করে সরকারি ও খুচরা খাতে। এছাড়া খরচ কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারে চাকরি ছাঁটাই বেড়েছে। এছাড়াও দীর্ঘতম সরকারি শাটডাউন এর প্রভাবে ভোক্তা আস্থা প্রায় তিন-দেড় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )