1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে  বোচাগঞ্জে মোটরসাইকেল র‌্যালি | দৈনিক সকালের বাণী
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে  বোচাগঞ্জে মোটরসাইকেল র‌্যালি

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ জন দেখেছেন
জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, আদালতের নির্দেশ অনুযায়ী গণভোট আয়োজন এবং ৫-দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত ৮ দলের আয়োজনে বোচাগঞ্জে একটি বিশাল মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগীয় সমাবেশকে সফল করতে আয়োজন করা এ র‌্যালিতে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় উপজেলার সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন  উপজেলা জামায়াতের  সেক্রেটারি মাহবুব আলম,সেতাবগঞ্জ পৌর আমীর মাসুম বিল্লাহ।  বাংলাদেশ খেলাফত মজলিস বোচাগঞ্জ  উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল ওয়াহিদ শাহ প্রমুখ।
আগামী ৩ ডিসেম্বর রংপুরে আয়োজিত বিভাগীয় সমাবেশে সর্বস্তরের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে এই স্বাগত র‌্যালিকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। নেতাদের আশা, জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়ে সরকার দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )