1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে অগ্নিকান্ডে ১০টি বসতবাড়ি ভস্মীভূত নিহত ১ | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

নবাবগঞ্জে অগ্নিকান্ডে ১০টি বসতবাড়ি ভস্মীভূত নিহত ১

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ জন দেখেছেন

দিনাজপুরের নবাবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটের সূত্রপাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতবাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আগুনে শারীরিকভাবে অসুস্থ (প্যারালাইজড) রোগী রইচ উদ্দিন (৭২) ঘর থেকে বেরুতে না পারায় আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি ঐ গ্রামেই মৃত ইউসুফ তেলির ছেলে। নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মুসা বলেন, “সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।

কিন্তু ততক্ষণে ঐ গ্রামের ১০টি বাড়ি পুড়ে যায়। ঘর থেকে বের হতে না পারায় রইচ উদ্দিন নামক এক বৃদ্ধ আগুনে দগ্ধ হয়ে মারা যায়। এ ছাড়াও ৭টি গরু আগুনে দগ্ধ হয়ে মারা যায়। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।” তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের ও ক্ষতিগ্রস্ত পরিবারকে পুর্নবাসন সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়ায় দ্রুত পুনর্বাসন ও সহযোগিতা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )