1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সমাবেশ থেকে ফেরার পথে লাশ হয়ে বাড়ি ফিরলো ফারুক | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সমাবেশ থেকে ফেরার পথে লাশ হয়ে বাড়ি ফিরলো ফারুক

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ জন দেখেছেন
নিহত

রংপুর বিভাগীয় ৮ দলীয় সমাবেশ থেকে গাইবান্ধা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. ফারুক মৌলভী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার পর পীরগঞ্জ থানাধীন মাদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সমাবেশ শেষে গাইবান্ধাগামী একটি পিকআপের সামনের চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়িটি রাস্তার পাশে পড়ে গুরুতর দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মো. ফারুক মৌলভী মারা যান। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত মো. ফারুক মৌলভীর বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী থানার পবনাপুর দক্ষিণ পাড়ায়। তিনি মো. বাবুর ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পীরগঞ্জ ও পলাশবাড়ীর জামায়াতে ইসলামির নেতৃবৃন্দও ঘটনাস্থলে হাজির হয়েছেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পীরগঞ্জ থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )