1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সহকর্মীর 'স্বরণে' অঝরে কাঁদলেন বিদায়ী ওসি আশরাফুল | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

সহকর্মীর ‘স্বরণে’ অঝরে কাঁদলেন বিদায়ী ওসি আশরাফুল

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ জন দেখেছেন
“বিদায়েরী ডাক শুনিয়া কাঁদিস কেন মন দুচোখের অশ্রু মুছে করে নিস বরণ, বিদায়েরী মালাখানি হোক না যতই জ্বালা পরতে হবে গলায় তবু নিয়তির খেলা”। কুড়িগ্রামের চিলমারী মডেল থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলামের বিদায় অনুষ্ঠানে তার সহকর্মী নিহত পুলিশ সদস্য আসাদুজ্জামান আসাদকে স্বরণ করে অঝরে কেঁদে ফেলেন। গত মাস নভেম্বরে এসআই আসাদুজ্জামান আসাদ থানায় কর্তব্যরত আবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছিলেন।
শনিবার (৬ডিসেম্বর) দুপুরে চিলমারী মডেল থানা পুলিশ সদস্যদের আয়োজনে পঞ্চগড় থানায় বদলী হওয়া চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আশরাফুল ইসলামকে বিদায় জানানো হয়। এসময় থানার সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। বিদায়ী ওসি আশরাফুল ইসলামকে পঞ্চগড় সদর থানায় বদলী করা হয়েছে।
বিদায়কালে ওসি আশরাফুল ইসলাম নিহত পুলিশ সদস্য আসাদুজ্জামান আসাদকে স্বরণ করে কান্নায় ভেঙে পড়েন। এসময় বিদায়ী ওসি বলেন সহকর্মী, আসাদ ভাইয়ের মৃত্যু মেনে নেয়া খুবই কষ্টকর। তিনি আমাকে সব সময় বলেছিলেন স্যার আপনি ভালো জায়গায় যাবেন। আজ বদলী হয়ে গেলো আমার কিন্তু আজ পাশে নেই সেই সহকর্মী। বক্তব্যের শেষে  অন্যান্য পুলিশ সদস্যদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং তার জন্য দোয়া প্রার্থনা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )