1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের ছাত্র শিক্ষকদের সঙ্গে কিশোরগঞ্জে মতবিনিময়  | দৈনিক সকালের বাণী
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের ছাত্র শিক্ষকদের সঙ্গে কিশোরগঞ্জে মতবিনিময় 

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ জন দেখেছেন

১৯৬২ সালের স্মৃতিকে ধারণ করে মাগুড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় ছাত্র – ছাত্রী শিক্ষক বন্ধু সহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রবিবার (৭ই ডিসেম্বর)  সকাল ১১ ঘটিকায়   উপজেলা মহিলা বিষয়ক প্রশিক্ষক  রায়হানুল ইসলামের সঞ্চালনায় মাগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অন্তবর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ছাত্র শিক্ষক বন্ধু  ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।

এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) তনিমা জামান তন্নী সহ ঐ স্কুলের সহকারী প্রধান শিক্ষক গোলাম রববানী সহ সাবেক শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়।

প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন  বক্তাবের শুরুতে ঐ স্কুলের ৩ জন শিক্ষকের স্মৃতিচারণ করে বলেন অন্যান্য স্যারদের তুলনায় ৩ জন স্যার আমার জীবনে ভিত্তি হিসেবে ভালো শিক্ষা দিয়েছেন। তিনি বলেন বর্তমান একজন শিক্ষকের বেতনের তুলনায় সেই সময়ের একজন শিক্ষকের বেতন ছিল খুবই কম যার পরিমাণ ছিল ৩২ টাকা তারপরেও আন্তরিক ভাবে শিক্ষা দিয়েছেন তারই ফলশ্রুতিতে আমি আজকে আপনাদের মাঝে। পাশাপাশি বর্তমান প্রাইমারি শিক্ষকের বেতন বেশি কিন্তু লেখাপড়ার মান খুবই খারাপ সেই বিষয়েও বিশদভাবে আলোচনা করে উদাহরণ হিসেবে নিজ এলাকায় নিজের জায়গায় একটি স্কুলের বর্ণনা প্রদান করেন।

ঐ স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে তিনি বলেন আমার সামনে আজ অধিকাংশ মেয়ে ছাত্রী কিন্তু ৬০ বছর পূর্বে মেয়ে ছাত্রীর পরিমাণ ছিল খুবই কম যদিও শতকরা ৮ থেকে ১০ জন মেয়ে ছাত্রী ছিল তারা কমনরুমে বসে থাকতো যখন শিক্ষক ক্লাসে আসতো তখন তারা কমনরুম থেকে বের হয়ে ক্লাসে আসতো আবার যখন ক্লাস শেষ হতো তখন আবার শিক্ষকদের সাথে কমন রুমে চলে যেত । আজ সেই দিনের শেষ হয়ে এখন মেয়েরা এগিয়ে।

তিনি বিশেষ করে ইংরেজি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে ছাত্র – ছাত্রীদের উদ্দেশ্য বলেন ভালো করে ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে কারণ বহির্বিশ্বে চাকরি করে ভালো বেতন পেতে হলে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে।
তিনি পরিশেষে স্কুলের বহুতল ভবন কারিগরি  ভোকেশনাল শাখার এমপিওভুক্তি সহ অন্যান্য উন্নয়ন মুলক কাজের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত)  তনিমা জামান তন্নী প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )