1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চলতি মাসের মধ্যেই চীনা হাসপাতালের ডিপিপি-নীলফামারীতে: পররাষ্ট্র উপদেষ্টা | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

চলতি মাসের মধ্যেই চীনা হাসপাতালের ডিপিপি-নীলফামারীতে: পররাষ্ট্র উপদেষ্টা

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ জন দেখেছেন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, চীনারা যেহেতু এগ্রি করেছে সেহেতু এখানেই (নীলফামারীতে) এক হাজার শয্যার হাসপাতাল হচ্ছে এই জেলায়। চলতি মাসের মধ্যেই ডিপিপি জমাদেয়ার চেষ্টা করছেন প্রকল্প পরিচালক।

রবিবার বিকেলে (৭ডিসেম্বর) সদর উপজেলার দারোয়ানীতে চীন সরকারের উপহার হিসেবে এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনের জায়গা পরিদর্শণ শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেছেন, হুট করে একদিনেই হয়নি, অনেকদিনের নিগোশিয়েশন ছিলো এটি।

জায়গা সিলেকশন চমৎকার মন্তব্য করে তিনি বলেন, যেকোন প্রকল্প গ্রহণ করতে হলে জমি অধিগ্রহণ করতে হয় কিন্তু এখানে অধিগ্রহণ করতে হয়নি। সরকারের খাস জমিতে হাসপাতালটি হচ্ছে। চীনের সুত্রের বরাত দিয়ে উপদেষ্টা বলেন, তিন বছরের মধ্যে হাসপাতালটি নির্মাণ কাজ শেষ হবে। অনেকখানি এগিয়েছে, দ্রুত কাজ শুরু করবে চীনারা।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিউজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )