1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বোচাগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ জন দেখেছেন
দিনাজপুরের বোচাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সার ব্যবস্থাপনা আইনের লঙ্ঘনের অভিযোগে দুই সার ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার  (৮ ডিসেম্বর) দুপুরে সেতাবগঞ্জ পৌরসভা ও উপজেলার  বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসান।
অভিযানকালে মেসার্স আবুল কালাম আজাদ (প্রো. আবুল কালাম আজাদ)-কে ক্যাশ মেমো ব্যবহার না করে সাদা কাগজে সার বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া পয়েন্টে সার মজুদ না রাখা ও ভুয়া ভাউচার প্রস্তুতের অভিযোগে মেসার্স আব্দুস সালাম মিন্টু (প্রোঃ আব্দুস সালাম মিন্টু)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা এবং সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ এর ১২ ধারা লঙ্ঘনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা এবং পুলিশের সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান বলেন, কৃষকের স্বার্থ রক্ষা ও বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।
স্থানীয় কৃষকরাও প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )