1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সড়ক কার্পেটিং কাজে অব্যবস্থাপনার অভিযোগ, দুর্ঘটনার আশঙ্কা | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সড়ক কার্পেটিং কাজে অব্যবস্থাপনার অভিযোগ, দুর্ঘটনার আশঙ্কা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ জন দেখেছেন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সড়ক কার্পেটিং কাজে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফারিয়া কনস্ট্রাকশনের বিরুদ্ধে। স্থানীয়রা জানাচ্ছেন, গাছগুলো রাস্তার মাঝখানে থাকায় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
পাটগ্রাম উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে জগতবেড় ইউনিয়নের জিসি ভেরভেরিরহাট থেকে মুন্সিরহাট পর্যন্ত ৩৭০০ মিটার দৈর্ঘ্যের রাস্তা সংস্কার করা হচ্ছে। ২ কোটি ৩৩ লাখ ৮১৪.৫০ টাকায় পিচ ঢালাই ও কার্পেটিংয়ের কাজের অনুমতি পায় মেসার্স ফারিয়া কনস্ট্রাকশন।
কিন্তু রাস্তার প্রসারিতকরণে বাধা হিসেবে রাস্তার মাঝখানে থাকা ২টি বড় ডুমুরসহ মোট ৮টি গাছ কাটার অনুমতি জেলা পরিষদ ও বন বিভাগ থেকে না পাওয়ায়, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ সম্পন্ন করতে গিয়ে গাছগুলো রেখেই কাজ করেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, অনুমতি না পাওয়ায় গাছ সরানো সম্ভব হয়নি। তবে আগামী এক বছরের মধ্যে গাছ অপসারণসহ সম্পূর্ণ কাজ শেষ করা হবে।
পাটগ্রাম উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-প্রকৌশলী মানিক মিয়া জানিয়েছেন, গাছের কারণে মানুষের ও যানবাহনের চলাচলে অসুবিধা হচ্ছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন যে, রাত বা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
পাটগ্রাম উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আহমেদ হায়দার জামান বলেন, “গাছ কাটার জন্য জেলা প্রশাসক, জেলা পরিষদ ও বন বিভাগের কাছে আবেদন করা হয়েছে। অনুমতি পেলে গাছ সরিয়ে রাস্তার কাজ সম্পূর্ণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )