1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত হতাহত ২ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত হতাহত ২

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ জন দেখেছেন
oppo_0

দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুর তেলিপাড়া মসজিদে ধাক্কা খেয়ে সামনের বডি দুমড়ে মুছড়ে হেলপার রাসেল হোসেন (২৪) নিহত হয়েছে। এঘটনায় ট্রাকের চালক হাবিবুর রহমান (২৬) গুরুতর আহত হন।

এলাকাবাসি দ্রুত তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে চালক হাবিবুর রহমান কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পঞ্চগড় থেকে পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭৩৬০) জয়পুরহাট যাচ্ছিল। পথিমধ্যে পশ্চিম শেরপুর আহলে হাদিস মসজিদে ধাক্কা খেয়ে ট্রাকের হেলপার নিহত হয়। হাবিবুর রহমান ও রাসেল সম্পর্কে আপন চাচাতো ভাই।

পার্বতীপুর ভবানীপুর তদন্ত কেন্দ্রের (আইসি) মো. নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে হাবড়া ইউনিয়নের পশ্চিম শেরপুর আহলে হাদিস মসজিদে ধাক্কা খেয়ে পাথর বোঝাই ট্রাকের হেলপার মারা যায়। চালক আহত হয়। এঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )