শরিফ উসমান হাদির ওপর সংঘটিত অতর্কিত হামলা ও গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে এবং জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বোচাগঞ্জ উপজেলা এনসিপির আয়োজনে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিবের পর) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এনসিপির বোচাগঞ্জ উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ইসমাইল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন হামিদুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী (বোচাগঞ্জ উপজেলা শাখা) নুর ইসলাম ৬ নম্বর রনগাঁও প্রধান সমন্বয়কারী আসাদুজ্জামান আকাশ দিনাজপুর জেলা কমিটির সদস্য এবং আবুল কালাম আজাদ যুগ্ম আহ্বায়ক যুব শক্তি দিনাজপুর জেলা।
বক্তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।