1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে খেলার জগৎ আনন্দ আয়োজন | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

পীরগঞ্জে খেলার জগৎ আনন্দ আয়োজন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় গত রবিবার সকাল ১১ টায় খেলার জগৎ মডেল বাস্তবায়ন কার্যক্রমকে আরও কার্যকর ও প্রাণবন্ত করতে অনুষ্ঠিত হয়েছে “খেলার জগৎ আনন্দ আয়োজন ২০২৫”। উপজেলা সদরের কছিমন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আনন্দ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. মোসলেম উদ্দিন শাহ, বিশেষ অতিথি ছিলেন, কছিমন নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মান্নু ও উপজেলা সহকারী শিক্ষা অফিসারবৃন্দ।

এবং অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ব্র্যাক বিদ্যালয়ের সুপারভাইজার পারভিন আক্তার, স্থানীয় সুধীবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক রংপুর জেলার সহকারী সমন্বয়ক মো. রুহুল আমিন ভুঁইয়া। উল্লেখ্য, ২০১৯ সাল হতে ২০২৫ সাল পর্যন্ত পীরগঞ্জ উপজেলার ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার জগৎ চলমান আছে । প্রকাশ থাকে যে, উক্ত ১৫ টি বিদ্যালয় ৪৫০ জন শিশু এর আওতায় রয়েছে। ব্র্যাক শিক্ষা রংপুর জেলা ব্যবস্থাপক ফরিদ উদ্দিন মূল বিষয় উপস্থাপন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাহায্যকারী হিসেবে মা এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন । সবকিছু মিলে পুরো তিন ঘন্টা ব্যাপী আয়োজন এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )